ঈশপের গল্প/ পিপড়ে কেন চুরি করে?

ঈশপের গল্প/ পিপড়ে কেন চুরি করে?
ঈশপের গল্প/ পিপড়ে কেন চুরি করে?



পিপড়েরা আগে এমন চোর ছিল না। প্রথম দিকটায় তারা মানুষের মতই ব্যবহার করতাে। মানুষের মতই চাষবাস করত এবং সৎ জীবন-যাপন করত। কিন্তু তারা নিজেদের পরিশ্রমলব্ধ জিনিসে সন্তুষ্ট সা না থেকে লােভে পড়ে অপরের দ্রব্য চুরি করতে শুরু করল।
দেবতা জিউস তাদের এই মতিগতি দেখে তাদেরকে-আমরা এখন যে ছােট ছােট পিপড়ে দেখি সেই কীট-এ পরিণত করলেন।
পিঁপড়েদের দেহ পাল্টে গেল। তবুও তাদের স্বভাব পাল্টালাে না—এদিকে ওদিকে ঘুরে ফিরে এখনও তারা সেই আগের স্বভাব মতই অপরের শ্রমলব্ধ যব-গমের দানা, চিনি, গুড় সব চুরি করে নিজের বাসায় নিয়ে যায়।

উপদেশ- শাস্তি পেলেও দুর্জনদের স্বভাব বদলায় না।



উপদেশমূলক গল্প, নতুন উপদেশমূলক গল্প,শিক্ষণীয় গল্প, নতুন শিক্ষনীয় গল্প



গল্পপাতা

গল্পপাতা হচ্ছে বাংলা গল্পের ডিজিটাল লাইব্রেরী। দেশি বিদেশি সকল বাংলা গল্প লেখক লেখিকাদের গল্প, উপন্যাস, আত্নজীবনী, আলোচনা ইত্যাদি গল্পপাতায় প্রকাশ করা হয়। গল্পপাতায় প্রকাশিত সকল কন্টেন্ট মূল প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। facebook

দয়া করে স্পাম করা থেকে বিরত থাকুন।

نموذج الاتصال